1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হালুয়া রুটির লোভ দেখিয়ে নেতাদের ভাগিয়ে আনা হচ্ছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হালুয়া রুটির কিছু অংশ দেয়ার লোভ দেখিয়ে বিভিন্ন দলের নেতাদের ভাগিয়ে নিয়ে অসছেন তারা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগের জিনের মধ্যে নেই, জনসমর্থনের কথা কাগজে আছে, বাস্তবে নেই।’

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের ফলাফল পাঠ করার প্রস্তুতি প্রায় সম্পন্ন। জনগণের ইচ্ছা কোনো ফ্যাক্টর না, ফ্যক্টর হলো শেখ হাসিনার ইচ্ছা। হাসিনার উদ্দেশ্য বাস্তবায়ন করছেন কাদের গংরা।

রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার। খালেদা জিয়াকে বন্দি করেছেন একতরফা নির্বাচনের জন্য। মানবাধিকার সংগঠনগুলো সাহস করে কথা বলতে পারে না। যাদের মধ্যে দাস্যবৃত্তি, তাদের মধ্যে যুক্তি কাজ করে না।

বিএনপির এই নেতা বলেন, ‘গার্মেন্টস শিল্প ধ্বংসের পথে, স্যাংশন এলে ভয়াবহ পরিণতি হবে। খেল-তামাশার নির্বাচন করতে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগ। সরকার, নির্বাচন কমিশন এবং সরকারের দালালরা ছাড় পাবেন না, প্রতিটি অপকর্মের জবাব দিতে হবে।’

রিজভী বলেন, পাচার আর দুর্নীতির মহাযজ্ঞে রিজার্ভ কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। দেশের অর্থনীতিকে জলাঞ্জলি দিয়ে হলেও শেখ হাসিনার ক্ষমতা দরকার। বাংলাদেশের রাজনীতিকে ভয়াবহ খাদের দিকে ঠেলে দিচ্ছেন শেখ হাসিনা।

বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবোরোধের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জনগণের শক্তি যাদের সঙ্গে থাকে, তারা কোনোদিন পরাজিত হয় না।’

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপনের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘রিমান্ডের নামে জহির উদ্দীন স্বপনের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে সরকার।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com