1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের মা হওয়ার কথা জানেন প্রায় সবাই! আগস্ট মাসেই তার সন্তানের জন্ম হওয়ার কথা। এরইমধ্যে বুধবার (২৫ আগস্ট) হাসপাতালে ভর্তি হয়েছেন এই তারকা।

টালিগঞ্জে কান পাতলেই শোনা যাচ্ছে, সন্তান প্রসবের জন্য নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রেমিক যশ দাশগুপ্ত। যদিও খবরটির শতভাগ সত্যতা জানা যায়নি। কেবল গুঞ্জন হিসেবেই এ কান থেকে ও কান হচ্ছে।

তবে নুসরাত যে মা হচ্ছেন, সে খবর মোটেও গুঞ্জন নয়। কেননা ইতোমধ্যে একাধিকবার তার বেবি বাম্প সবার নজরে এসেছে। কিছু দিন আগেই যশের হাত ধরে কলকাতার রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল তাকে। তখন তার বেবি বাম্প ছিল একেবারেই স্পষ্ট।

এদিকে নুসরাত জাহান মা হচ্ছেন ঠিকই, তবে তার এই সন্তানের পিতৃ পরিচয় এখনো অজানা রহস্য। তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই প্রাক্তন স্বামী নিখিল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, তিনি এই সন্তানের পিতা নন। অগত্যা প্রেমিক যশের দিকেই সবার ইঙ্গিত। যদিও যশ কিংবা নুসরাত এ বিষয়ে এখনো কিছুই বলেননি।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে ভালোবেসে বিয়ে করেন নুসরাত জাহান ও নিখিল জৈন। কিন্তু গত বছরের শেষ দিকে তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, তাদের বিয়েটা আইন অনুযায়ী হয়নি, কেবল ধর্মীয় রীতিতে হয়েছে। তাদের মধ্যকার এই বৈবাহিক জটিলতা নিয়ে চলছে একটি মামলাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com