1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দী রয়েছেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা আগেও বলেছি, তাঁকে তিলে তিলে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। এর প্রমাণ হলো, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার বেলা সাড়ে ১১টা দিকে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বারবার বলেছি, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সরকার নানা অজুহাত দেখিয়ে তাঁর মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখন বন্দী ছিলেন, তখন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে।’ রিজভী আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে মুক্ত করেছেন। অথচ তাকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com