1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হাসিনা-টিউলিপের রাশিয়া সফর, ৪ বিলিয়ন পাউন্ড ঘুস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের চুক্তিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এই চুক্তিতে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুস নিয়েছেন তারা। যার তদন্ত এখন চলমান। খবর ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম ডেইলি মেইলের।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। তবে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে তার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত করা হচ্ছে।

ঘটনা ২০১৩ সালের। সে সসময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ। তখন পর্যন্ত সরকারী প্রতিনিধিদল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে পুতিন এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে ছিলেন টিউলিপ। যেখানে হাসিখুশি মিস সিদ্দিকের ছবি দেখা গেছে। টিউলিপের রাশিয়া সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com