1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই”

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা আশা করব, শুধু রাজনৈতিক দল নয়, যেকোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি বহিঃপ্রকাশ হলো আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন।”

শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা -১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “থ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি। ভবিষ্যতেও এই ধরনের আরও সামাজিক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।”

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, “আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু বাস্তবতা হলো, কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে, রাস্তায় ফেলে যায়। এ সমাজে এই অমানবিক আচরণ আমাদেরকে বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে। এ ধরনের সন্তানদের কখনোই একজন ভালো মানুষ বলা যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অস্বাভাবিক আচরণকারী কিছু মানুষ আছে, যারা পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে। সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

হিউম্যানিটি অব বাংলাদেশের (মানবতার বাংলাদেশ) আয়োজনে সংগঠনটির সভাপতি ইন্জিঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানবতার বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন, এছাড়াও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন প্রমুখ। কার্যক্রমের প্রচারে ছিলেন নাজমুল ইসলাম মিল্টন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com