1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে অদ্য ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

গত ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে অদ্য ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২টি বাস, ১টি ট্রাক ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করে।
১২ ডিসেম্বর সকাল ০৯-৫৮ ঘটিকায় নগরীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক ১টি বাসে আগুন।
১২ ডিসেম্বর বেলা ১২-১৮ ঘটিকায় নগরীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ নামক ১টি বাসে আগুন।
১২ ডিসেম্বর রাত ২১-৩০ ঘটিকায় মাগুরা সদরের কাচুন্দিতে ১টি পিকআপে আগুন।
১২ ডিসেম্বর রাত ২৩-৩০ ঘটিকায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে ১টি ট্রাকে আগুন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে: বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৮টি। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com