1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনে জন আকাঙ্ক্ষার পূর্ণতা পেল বলে মনে করেন ১২ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে স্বাগত জানিয়েছে তারা।

নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যু হয়েছিল ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনার স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দুঃশাসনের ফলে দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা র সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com