1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘১৫ বছরে স্বৈরাচারী আ.লীগের হাতে লাঞ্ছিত হয়েছে আলেম সমাজ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৫৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে আলেম সমাজ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।
সোমবার (২১ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভীরহাট এলাকায় আনিছিয়া জৌনপুরী খানকা শরীফ ও হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা।
মাহফিলের আগে বক্তাদের বলে দেওয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করতে। যখনই সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ পেত, তখনই মাহফিল বন্ধ করে দেওয়াসহ আলেমদের নানাভাবে হয়রানি করা হতো।
তিনি আরও বলেন, মসজিদের ইমামরা বক্তব্য দিতে পারতেন না। জুমার বক্তব্যেও শেখ মুজিব ও শেখ হাসিনার নাম উল্লেখ করতে হতো।
আওয়ামী লীগ সরকারের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।
রহমাতুল্লাহ বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডে আওয়ামী লীগের হস্তক্ষেপ ছিল নেতিবাচক ও নিন্দনীয়। দেশের বিভিন্ন স্থানের মাদরাসায় হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছিল তারা। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল— তাদের মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
রহমাতুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জৌনপুরী পীর সাহেব আবু মোজাফফর আনাস সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসারফ হোসেন পান্না, মো. আবুল খায়ের জলিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com