1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

১৭ ডিসেম্বর জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

সম্মেলন সফলে সোমবার (১২ ডিসেম্বর) খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদরাসায় বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের দ্রুত মুক্তি, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষার ব্যবস্থা করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেম প্রতিনিধি রাখার দাবীতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।

তিনি জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ১৭ ডিসেম্বর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ জোরালো অবস্থান জাতীর সামনে পরিষ্কার করতে হবে। আমরা তা করতে বদ্ধপরিকর।

সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মুফতি কামাল উদ্দীন, মাওলানা জুবায়ের, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com