1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২০ হাজার কোটি টাকার টিকা ফ্রি পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বাংলাদেশ ২০ হাজার কোটি টাকারও বেশি করোনার টিকা বিনামূল্যে পেয়েছে। তিনি আরও বলেন, সরকারের কেনা টিকার পাশাপাশি বিনামূল্যেও তা পাওয়ায় মোট জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেই সঙ্গে দেশে লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বিধায় আজ দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যেসব দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

করোনা সংক্রমণ ঠেকানো কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি মন্তব্য করে জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com