1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৩ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৪২ (অধিবর্ষে ৩৪৩)দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৫৫৬ – চীনের সানসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
১৫৭০ – স্কটল্যান্ডের অন্তবর্তীকালীন শাসন আর্ল অব মোর খুন হন।
১৯১৩ – তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯১৯ – মুসোলিনি ইতালির ফ্যাসিবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯২০ – ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।
১৯২২ – কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।
১৯৪৩ – ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
১৯৫০ – নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা হয়।
১৯৬৪ – ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে।
১৯৬৭ – সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৬৮ – নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক।
১৯৭৯ – ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।
১৯৮৯ – সোভিয়েত তাজাখস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – এল সালভেদরের সংসদ গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করে বিল পাস করে।
১৯৯৬ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।
১৯৯৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্ট্যাট নিযুক্ত হন।
২০০১ – বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
২০০২ – পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

জন্ম
১৭১৯ – ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন।
১৭৫২ – ইতালিয়ান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক মুযিও ক্লেমেন্টি।
১৭৮৩ – ফরাসী ওপন্যাসিক স্তাঁদাল।
১৮২৩ – প্যারীচরণ সরকার, একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।(মৃ.৩০/০৯/১৮৭৫)
১৮৬২ – ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।
১৮৭৬ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস।(মৃ.০৭/০৩/১৯৫৪)
১৮৯১ – ইতালীয় মার্কসবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি।
১৮৯১ – ভারতের বাঙালি গণিতজ্ঞ অমিয়চরণ ব্যানার্জি।(মৃ.৩১/০৫/১৯৬৯)
১৮৯৪ – ভারতের বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।(মৃ.১৭/১১/১৯৮৮)
১৮৯৭ – নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।
১৮৯৮ – সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া।(মৃ.০৮/০৯/১৯৮১)
১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস।(মৃ.১৫/০৬/১৯৯১)
১৯১৮ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি. এলিওন।
১৯২১ – অর্থনীতির মহিলা অধ্যাপিকা অমিতা দত্ত।
১৯২৯ – নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি।
১৯৩০ – নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট।
১৯৩৪ – বরুণ সেনগুপ্ত, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কলকাতার বাংলা দৈনিক “বর্তমান” এর প্রতিষ্ঠাতা।(মৃ.১৯/০৬/২০০৮)
১৯৪২ – রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
১৯৪৭ – মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।
১৯৫০ – আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন।
১৯৫২ – ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৬৪ – গায়ানার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও।
১৯৭১ – এডাম প্যারোরে, নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।
১৯৭৭ – কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।
১৯৮৪ – আর্‌ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১০০২ – রোমান সম্রাট তৃতীয় অটো।
১৮০৬ – ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট(ছোট পিট)।
১৮৫৯ – কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।(জ.০৬/০৩/১৮১২)
১৯০৯ – নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।(জ.১০/০২/১৮৪৭)
১৯৪৪ – রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।
১৯৫৬ – হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা।
১৯৭৬ – আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন।
১৯৮৩ – ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক।
১৯৮৯ – সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
২০০৩ – আমেরিকান অভিনেত্রী ও গায়ক নিল কার্টার।
২০১২ – অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।
২০১৫ – সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

দিবস
জাতীয় প্রশিক্ষণ দিবস (বাংলাদেশ)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com