1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৪৬ রানে থামল টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৪৬ রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছে মুশফিকুর রহিম।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে (০) শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন তামিম। ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

দুই ওপেনারের বিদায়ের পর শান্তকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু ২১ বলে ৪ চারে ২০ রান করে ফেরেন তিনি। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত-হৃদয়। পরে ৭ চারে ৬৬ বলে ৪৪ রান করে শান্ত আউট হলে ভাঙে এই জুটি। হৃদয়ও নিজের ইনিংস বড় করতে পারেননি। গ্রাহাম হিউমের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন হৃদয়। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চারে ২৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।

ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। চাপ সামাল দিয়ে ৬৫ রান যোগ করেন দুজনে মিলে। আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন মিরাজ। ডিপ স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে ৪ চারে ২৭ রান করেন তিনি।

তবে তাইজুলকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি তুলে নেন মুশফিক। ক্যাচ আউট হয়ে ফেরার আগে এই ব্যাটার ৬ চারে ৭০ বলে করেছেন ৬১ রান। শেষদিকে তাইজুল ইসলাম ৩৬ বলে ১৪ ও শরিফুল ইসলাম ১৫ বলে ১৬ রান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com