1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৩.১৫ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪২ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ৫ জন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ১৭৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন।

এ সময়ে করোনা আক্রান্ত ২৮১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com