1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৮ অক্টোবর: নয়াপল্টনে যেসব প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

গোয়েন্দা নজরদারির জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও পল্টনের আশপাশে ৬০টির বেশি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার সমাবেশের দিন ড্রোন উড়াবে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে পল্টন ও এর আশপাশ এলাকায় সিসি ক্যামেরা বসায় ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ডিএমপি।

ডিএমপির কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।

শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, বেসরকারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএমপির পক্ষ থেকে এ সিসি ক্যামেরা বসায়।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।

নয়াপল্টনে ৬০টি সিসি ক্যামেরা বসিয়েছে ডিএমপি, থাকবে ড্রোন

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ২৮ অক্টোবর শনিবার। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সারা দেশ থেকে বেশিরভাগ নেতাকর্মী আগেভাগেই রাজধানীতে পৌঁছেছেন। কর্মসূচি সফল করতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিও পৃথক প্রস্তুতি নিয়েছে।  অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সব ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার প্রচারণার কার্যক্রম) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা।

মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে দুদলের একই দিনে বড় সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com