1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ১৭১০ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারি চাকরিতে ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৭১০টি পদে নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

>> বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।>>>

আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ৩০ জন, সহকারী কর কমিশনার (কর) ১১ জন, সহকারী নিবন্ধক (সমবায়) ৮ জন ও সহকারী সুপারিনটেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক সাতজন নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা একজন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) সাতজন, সহকারী বার্তা নিয়ন্ত্রক দুজন, সহকারী পোস্টমাস্টার ২৩ জন, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) ছয়জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ২৭ জন এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য) তিনজন নেয়া হবে।

এছাড়া প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী একজন, সহকারী যন্ত্র প্রকৌশলী আটজন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ছয়জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী দুজন (তথ্য), সহকারী বন সংরক্ষক (বন) পাঁচজন নেয়া হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৯ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সাতজন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ২১০ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪২ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা দুজন, সহকারী সার্জন ১০০ জন, সহকারী সার্জন (ডেন্টাল) ২৫ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২২ জন, সহকারী প্রকৌশলী ছয়জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com