1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৫১ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত —————–ড.মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধা ড. মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দুর্ভাগ্য, আজকে ৫১ বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আজ আমাদের স্বাধীনতার ৫১ বছর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল। মুক্তিযোদ্ধা ও শহীদদের যে স্বপ্ন ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশে অর্থনৈতিক সামাজিক সাম্য ও মানবিক মর্যাদা, মানবিক অধিকার এবং এ দেশের মানুষের মধ্যেও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। সেই স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের,আজকে একান্ন বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নয়, অর্থনৈতিক লুটপাট, চাঁদাবাজি, দেশ থেকে বিদেশে অর্থ পাচার হচ্ছে। তার জন্য অর্থনীতি ধ্বংস প্রায়।’

বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, আমরা ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দিয়েছি। ১০ দফার পক্ষে এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান করছি।

তিনি আরো বলেন, যুগপৎ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি। যুগপৎ আন্দোলনে কে আসবে? কে আসবে না- এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। যারা এই সরকারের বিদায় চায়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই ইস্যুতে আন্দোলন করলে আমরা তো নিষেধ করতে পারি না।

বক্তব্যের আগে ড.মোশাররফের নেনেতৃত্বে বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com