1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৬০ লাখ টাকায় বিক্রি হলো ১৪টি মাছ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একটি মাছের ঝাঁক রাতারাতি কপাল ফিরিয়ে দিল মৎস্যজীবীদের। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে উঠেছিল ১১৪টি তেলিয়া ভোলা মাছ। ভারতের ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে সেই মাছ বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়। এই মাছ দেখতে মঙ্গলবার আড়তে ভিড় জমান বহু মানুষ৷

মৎস্যজীবী সংগঠনগুলোর সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই কাকদ্বীপ থেকে মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলার ‘এফবি গিরিবালা’। সমুদ্রে মাছ ধরার সময় জালবন্দি হয় তেলিয়া ভোলা মাছের একটি ঝাঁক। জাল ট্রলারে তুলে দেখা যায় ১১৪টি তেলিয়া ভোলা ধরা পড়েছে। এর পর কালবিলম্ব না করে ট্রলার নিয়ে কাকদ্বীপ বন্দরে ফিরে আসেন ওই মৎস্যজীবীরা।

সোমবার মাছ নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে। সেখানেই নিলামের মাধ্যমে ৬০ লাখ টাকায় বিক্রি হয় সেই মাছ। ট্রলার মালিক তপন গিরি বলেন, ‘অন্যান্য সামুদ্রিক মাছের মতো চাইলেই তেলিয়া ভোলা ধরা সম্ভব নয়। ভাগ্যে ছিল বলেই আমরা ১১৪টি মাছ পেয়েছি।’

ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহসম্পাদক বিজন মাইতি বলেন,‘সমুদ্রের জলস্তরের নিচের দিকে থাকায় সচারাচর তেলিয়া ভোলা ধরা পড়ে না। তবে কালেভাদ্রে কিছু কিছু ঝাঁকে ওপরের দিকে উঠে আসে। এই মাছের পটকা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাই এর দাম অনেক বেশি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com