1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৬ দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৩৩ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা হতে ১০ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

এসময় এসোসিয়েশনের কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান)সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার ন্যায় আজ মঙ্গলবার কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

তাঁরা আরোও জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে

ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। আর দাবী মেনে নেওয়া না হলে আগামি ১সেপ্টম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে তাঁরা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com