1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৭ দাবিতে ২৮ নভেম্বর থেকে নৌযান ধর্মঘটের ডাক শ্রমিকদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে ২৭ নভেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে লাগাতর ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিকরা।

আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গেজেট প্রকাশ করে ২০১৬ সালে শ্রমিকদের বেতন ৭ হাজার ৭০০ টাকা ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ ২ লাখ টাকা নির্ধারণ করেছিল সরকার। প্রতি ৫ বছর পর পর সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করলেও এবার নির্ধারিত সময়ের পর ১৭ মাস অতিবাহিত হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বর্তমান পরিস্থিতিতে এ বেতনে নৌযান শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।’

এছাড়া নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, চট্টগ্রাম বন্দরে জাহাজ রাখার পোতাশ্রয় নির্মাণ, নৌ প্রশাসন দ্বারা শ্রমিকদের নির্যাতন বন্ধসহ ৭ দফা দাবির কথা তুলে ধরেন তারা।

সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন বলেন, ‘সরকার আমাদের বেতন নির্ধারণ করলে মালিকপক্ষ মানতে বাধ্য। কিন্তু, মালিকপক্ষ ও সরকারি কর্মকর্তারা নিজেদের স্বার্থে শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন না।’

তিনি বলেন, ‘২০১০ সালে সরকার শ্রমিকদের বেতন ৫ হাজার ৭০০ টাকা ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১ লাখ টাকা নির্ধারণ করেছিল। তারপর ২০১৬ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ বেতন ও ক্ষতিপূরণ বৃদ্ধি করে।’

এ সংগঠনের দাবির সঙ্গে একমত পোষণ করে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, নৌ-পরিবহণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com