1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল সাতটায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, মাইগ্রেনজনিত তীব্র ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফেরদৌস আরা ছিলেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণে জনপ্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হন বলে সংশ্লিষ্টরা জানান।
ব্যক্তিজীবনে তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দাউদকান্দিতেই দাফন করা হবে।
ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. খন্দকার মারুফ হোসেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া দাউদকান্দি ডিজিটাল প্রেস ক্লাব মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।
একজন প্রতিশ্রুতিশীল প্রশাসনিক কর্মকর্তার এমন অকালপ্রয়াণ শুধু পরিবার বা একটি উপজেলাই নয়—সমগ্র প্রশাসন ও সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি ও কর্মনিষ্ঠা দীর্ঘদিন সহকর্মী ও এলাকাবাসীর মনে অম্লান হয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com