1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী পক্ষে টানা ৫ম দিনের গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল | কুমিল্লা
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পক্ষে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। সোমবার (দিনব্যাপী) এই কর্মসূচির অংশ হিসেবে তিনি দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া, উত্তর গাজীপুর, দক্ষিণ গাজীপুর, গোয়ালমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেন্দী বাজার এবং নাগেরকান্দি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
দক্ষিণ গাজীপুরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন দুলাল সরকার। সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন নিজাম উদ্দিন জুয়েল।
পরে গোয়ালমারী ইউনিয়নের সেন্দী বাজারে বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক এম. এ. সাত্তার, ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম এবং মাহবুব খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ইউনূস মাস্টার, ইঞ্জিনিয়ার এস কে সৌরভ ফকির, মানিক মোল্লা, মামুন মুন্সি, মনির হোসেন ফকির, আবুল হোসেন ভূঁইয়া এবং যুবদল নেতা সাইফুল ইসলাম (খোকন)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“সেন্দী গ্রাম আমার খুব কাছের, নাগেরকান্দি আমার আত্মীয়তার গ্রাম। অতীতে আপনারাই আমাদের বাবাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। গত ১৫ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার নিজের ভোট নিজেই দেবেন—আর কেউ জোর করে ভোট নিতে পারবে না।”
তিনি আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন,
“১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমি আশা করি, ধলুতেরকান্দি কেন্দ্রসহ পুরো এলাকায় বিএনপিকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।”
নাগেরকান্দি গ্রামে অনুষ্ঠিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়েই দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে।
দিনভর প্রতিটি কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কুমিল্লা–১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com