1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২০ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল,ঢাকা, ১১ মার্চ:
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন ‘এলএ প্লাজা’-তে অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন—বিমানবাহিনীর সদস্য রাকিব হাসান ও আয়েশা সিদ্দিকা অনন্যা।
নিহত রাকিব হাসানের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তার বাবা মো. জাকির হোসেন একজন গ্যারেজ মিস্ত্রি। ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েছেন তিনি।
ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে জাকির হোসেন বলেন, “ছেলেটা বলছিল, ঈদের সময় বাড়ি এলে আমার জন্য একটা নতুন পাঞ্জাবি আনবে। এখন আমার ছেলেটাই নেই।”
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রাকিব হাসান বিমানবাহিনীতে এলএসি পদে যোগ দেন। তিনি কুর্মিটোলায় এ কে খন্দকার বিমানবাহিনী ঘাঁটিতে কর্মরত ছিলেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে রাকিবই বড় ছিলেন এবং সংসারের দায়িত্বের বড় অংশ তার কাঁধেই ছিল।
জাকির হোসেন জানান, ঘটনার আগের দিন রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন রাকিব বলেছিল, এবারের ঈদে বাড়ি এসে বাবার জন্য নতুন পাঞ্জাবি নিয়ে আসবে।
তিনি আরও জানান, প্রথমে বিমানবাহিনী থেকে ফোন করে জানানো হয় রাকিব বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে যাওয়ার পথে এক কর্মকর্তা ফোন করে জানান, রাকিব মারা গেছে।
রাকিবের স্বপ্ন ছিল ছোট ভাইকে উচ্চশিক্ষিত করা এবং পরিবারের জন্য একটি পাকা ঘর তৈরি করা। বিয়ের কথা উঠলেই তিনি বলতেন, আগে পরিবারের জন্য ঘর তুলবেন, তারপর বিয়ের কথা ভাববেন।
অন্যদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বিমানবাহিনীর আরেক সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল হান্নানের বড় মেয়ে।
প্রায় চার বছর আগে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে সৈনিক পদে যোগ দেন এবং প্রোভস্ট শাখায় কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি মিরপুরের ওই ভবনের একটি শপিং মলে গিয়েছিলেন। আগুন লাগার পর তিনি ভবনের ভেতরে আটকা পড়েন।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়।
অনন্যার চাচা আবুল কালাম আজাদ জানান, তাদের পরিবার খুবই দরিদ্র। অনন্যা চাকরি পাওয়ার পর পরিবারের আর্থিক অবস্থা কিছুটা উন্নত হয়েছিল।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে ভবনের ছাদে উঠে যান এবং সেখান থেকে জীবিত উদ্ধার হন। তবে রাকিব ও আরেকজন ছাদে পৌঁছাতে না পারায় ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আহসান সোহেল সৌরভ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ‘এলএ প্লাজা’র তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অভিযানে টার্ন টেবিল ল্যাডার ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com