1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে প্রিয় পাঠক, সম্মানিত সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত শিক্ষা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র মুহূর্তে আমি দেশ ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক ঈদ মোবারক এবং বিশ্ববাসীর জন্য কামনা করি শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহ ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়; এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, হযরত ইসমাইল (আ.)-এর আত্মসমর্পণ এবং তাদের অনন্য ত্যাগের ইতিহাস আজও মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ।
পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রজীবনে সত্য, ন্যায়, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, দূর হোক হিংসা-বিদ্বেষ, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দিন—এই প্রার্থনা করি।
সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি।
ঈদ মোবারক।
এস এম শাহ্ জালাল সাইফুল
সম্পাদক ও প্রকাশক
বঙ্গ নিউজ বিডি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com