1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেনাবাহিনীর কিউএমজি ও ডিজিএফআইয়ের দায়িত্বে নতুন মুখ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। একই সঙ্গে তাঁকে লে. জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্ব গ্রহণের সময় থেকে তাঁর লে. জেনারেল পদ কার্যকর হচ্ছে।

দেশের নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজির দায়িত্বে ছিলেন। তিনি নতুন দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল মো. সাইফুল আলম সেই পদে আসীন হচ্ছেন।

এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে।

নতুন কিউএমজি গত বছর ফেব্রুয়ারির শেষ দিক থেকে ডিজএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে বগুড়ায় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডারও ছিলেন তিনি।

বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী।

মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালনের আগে বান্দরবানের রামু ও কুমিল্লার এরিয়া কমান্ডার এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com