বঙ্গ নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে প্রিয় পাঠক, সম্মানিত সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত শিক্ষা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র মুহূর্তে আমি দেশ ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক ঈদ মোবারক এবং বিশ্ববাসীর জন্য কামনা করি শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহ ঈদুল আজহা উদ্যাপনের জন্য প্রস্তুত। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়; এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, হযরত ইসমাইল (আ.)-এর আত্মসমর্পণ এবং তাদের অনন্য ত্যাগের ইতিহাস আজও মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ।
পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রজীবনে সত্য, ন্যায়, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, দূর হোক হিংসা-বিদ্বেষ, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দিন—এই প্রার্থনা করি।
সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি।
ঈদ মোবারক।
এস এম শাহ্ জালাল সাইফুল
সম্পাদক ও প্রকাশক
বঙ্গ নিউজ বিডি