1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাবতলী থেকে গণতন্ত্র মঞ্চের তিন নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

গাবতলীর মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম এবং ভাসানী অনুসারী পরিষদের ইউসুফ সেলিমকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ নাগরিক ঐক্যের আবদুর রাজ্জাককে আটক করেছে। তাঁদের দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের জমায়েত হতে দিচ্ছে না পুলিশ। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আহত হন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তাঁকে নিয়ে গেছে পুলিশ।

এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে ঢাকার প্রবেশমুখগুলোয় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, সেসব এলাকায় জলকামান ও সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com